সর্বশেষ

দিনাজপুর খবর

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচীটি এক উৎসবমুখর সমাবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান

দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। 'শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়' প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বাল্যবিয়ে রোধ করে কন্যাশিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দেন।

শিক্ষার ভিত্তি মজবুত না হলে ভেঙে পড়ে জাতি: দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুরের গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ম বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে সুশিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম শিক্ষা খাতের মানোন্নয়ন ও পরিবেশ প্রসারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অবশেষে কাটল অচলাবস্থা, ৫ দিন পর সচল হিলি স্থলবন্দর

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পর দীর্ঘ পাঁচ দিন পর আবারও সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।

হিলি স্থলবন্দরে ফোরলেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন মন্ত্রী ডা. জাহিদ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে হিলি জিরোপয়েন্ট ও চারমাথা মোড় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ৫০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে হিলির দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার ভোরে এই অনুপ্রবেশের চেষ্টা চালালে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।